ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ল্যাবএইড ডায়াগনস্টিক চালু করেছে ইন্টারলিউকিন-৬ পরীক্ষা

ads

শীতকে সামনে রেখে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আসন্ন উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। এমন সময় দেশে চিকিৎসা সেবায় অবদান রাখা ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিক) চালু করেছে ইন্টারলিউকিন-৬ পরীক্ষা। জানা গেছে, কোভিডে আক্রান্ত রোগীর রোগের তীব্রতা এবং চিকিৎসার উন্নতির বিষয়ে সম্যক ধারণা পাওয়া যাবে এ পরীক্ষার মাধ্যমে।চিকিৎসকরা জানিয়েছেন, ইন্টারলিউকিন হলো সাইটোকিন। এখন পর্যন্ত ৩৮ টি ইন্টারলিউকিন শনাক্ত হয়েছে। এ সকল ইন্টারলিউকিনকে ১ থেকে ৩৮ পর্যন্ত ক্রমানুসারে নামকরণ করা হয়েছে। আইএল-৬ ইমিউন সিস্টেমকে সক্রিয় করার বার্তা বাহক হিসেবে কাজ করে।


চিকিৎসকরা আরো জানান, বিভিন্ন ধরনের তীব্র এবং দীর্ঘমেয়াদি রোগ যা সাধারণত পচন, অটো-ইমিউন ডিজিজ, ট্রান্সপ্ল্যান্ট রিজেবশনের প্রভৃতি প্রদাহজনিত রোগের সঙ্গে সম্পৃক্ত, এমন রোগের ক্ষেত্রে উচ্চমাত্রার ইন্টারলিউকিন-৬ দেখা যায়।


ইন্টারলিউকিন-৬ পরীক্ষা কেনো প্রয়োজন এমন প্রশ্নের জবাবে চিকিৎসকরা জানান, সিস্টেমিক ইনফেকশনসহ রোগীর অবস্থার মূল্যায়ন করতে এ পরীক্ষা খুবই গুরত্ব বহন করে। তাছাড়া রিউম্যাটিক অর্থ্রাইটিস, সিন্টেমিক লুপাস এরিথেম্যাটোসাস, আঙ্কাইলোসিস স্পনডিলাহটিস প্রভৃতি প্রদাহজনিত রোগ থেকে রোগীর শারীরিক অবস্থা মূল্যায়ন করা যায়।


কোভিড-১৯ রোগের ক্ষেত্রে ইন্টারলিউকিন-৬ এর গুরুত্ব জানতে চাইলে চিকিৎসকরা জানান, কোভিড-১৯ এ আক্রান্ত অনেক রোগীর ক্ষেত্রে ইমিউন সিস্টেমের অতিরিক্ত প্রতিক্রিয়া দেখা যায়। যাকে সাইটোকিন রিলিজ সিনড্রোম (সিআরএস) বলা হয়। ইন্টারলিউকিন-৬ এই সিআরএস এর ক্ষেত্রে গুরুত্রপূর্ণ ভূমিকা পালন করে এবং প্লাজমায় এর উচ্চমাত্রার উপস্থিতি শ্বাস-প্রশ্বাসে অস্বাভাবিকতা তৈরি করে।


এছাড়া যেসব কোভিড-১৯ রোগীদের ইন্টারলিউকিন-৬ এর মাত্রা বেশী তাদের ক্ষেত্রে রোগের গতি প্রকৃতি অপেক্ষাকৃত খারাপ। কোভিড-১৯ আক্রান্ত রোগীদের উচ্চ ক্ষতির ঝুঁকির সঙ্গেও উচ্চ মাত্রার ইন্টারলিউকিন-৬ এর সম্পৃক্ততা রয়েছে।


চিকিৎসকরা আরও জানান, যেসব কোভিড-১৯ রোগীদের ইন্টারলিউকিন-৬ এর মাত্রা বেশি তদের মৃত্যুহার অপেক্ষাকৃত বেশি। রক্তে আইএল-৬ এর উচ্চমাত্রার উপস্থিতির ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়া জরুরি।


এ সম্পর্কে ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিক) কর্তৃপক্ষ জানায়, আমরা সব সময়ই রোগীদের সেবার প্রাধান্য দিয়ে থাকি। করোনাভাইরাস বা কোভিড-১৯ বর্তমানে সারা বিশ্বে একটি আতঙ্কের নাম। বাংলাদেশের মানুষকে কিছুটা হলেও করোনাভাইরাস ও শারীরিক সুস্থতার তথ্য প্রদানে সহায়তা করবে ইন্টারলিউকিন-৬ পরীক্ষা।


ইন্টারলিউকিন-৬ পরীক্ষার জন্য যোগাযোগ করুন: বাড়ি ১, রোড ৪, ধানমন্ডি, ঢাকা ১২০৫, ফোন : ৫৮৬১০৭৯৩-৮, ওয়েব: www.labaidgroup.com, ইমেইল: info@labaidgroup.com।

ads
ads
ads

Our Facebook Page